জাপানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪
জাপানের কোবে শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শনিবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন।
আজ রোববার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে আগুন লাগার পর জরুরি নম্বরে কল করে দমকল বিভাগকে জানানো হয়। পরে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে আহত চারজনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে।
কোবের ওই এলাকার অন্যান্য ভবনের বাসিন্দাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির অধিকাংশ বাসিন্দাই পুরুষ বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫





